বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আওয়ামী নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে নেছারাবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস আওয়ামীলীগের সকল নৈরাজ্য এবং সহিংসতার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪ ত্রিশালে যুবলীগ নেতা শরীফ আহমেদ গ্রেফতার জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: ৩-০ গোলে বিজয়ী এইচএসসি প্রথম বর্ষ চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে বড় সাফল্য: নগদ ১৫ লাখ টাকা ও সিরাপসহ গ্রেপ্তার ৩

দুদকের প্রথম নারী মহাপরিচালক হলেন শিরীন পারভীন

  • আপডেট সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ১৭৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

দুর্নীতি দমন কমিশনে (দুদক) মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন শিরীন পারভীন। এর আগে তিনি কমিশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দুদকের ইতিহাসে তিনিই প্রথম নারী মহাপরিচালক।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুদকের সচিব খোরশেদা ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুদকের প্রধান কার্যালয়ে পরিচালক পর্যায়ের কর্মচারী শিরীন পারভীনকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর তৃতীয় গ্রেডে মহাপরিচালক পদে পদোন্নতি দেওয়া হলো।

এদিন মহাপরিচালক পদে দায়িত্ব পালনকারী সৈয়দ ইকবাল হোসেনে চাকরির মেয়াদ শেষ হচ্ছ। তাঁর চাকরির মেয়াদ শেষ হওয়ায় এই পদে শিরীন পারভীনকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপনটি জারি করা হয়। দুদকে প্রেষণে বা পদোন্নতি পেয়ে আটজন মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন।

এর মধ্যে শিরীন পারভীনসহ তিনজন দুদকের নিজস্ব কর্মকর্তা। বাকি ৫ জনের মধ্যে চারজন প্রশাসন ক্যাডার থেকে দুদকে ডেপুটেশনে যোগ দিয়েছেন। আরেকজন বিচার বিভাগ থেকে নিয়োগ পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park