
স্টাফ রিপোর্টার :
পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মো. মনিরুল ইসলামকে।
মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত আদেশে তাকে পুলিশ অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হয়েছে। বর্তমানে তার কোনো দায়িত্ব নেই।
২০২১ সালের ১৪ মার্চ পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান থেকে এসবি প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল মনিরুল ইসলামকে।