বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আওয়ামী নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে নেছারাবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস আওয়ামীলীগের সকল নৈরাজ্য এবং সহিংসতার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪ ত্রিশালে যুবলীগ নেতা শরীফ আহমেদ গ্রেফতার জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: ৩-০ গোলে বিজয়ী এইচএসসি প্রথম বর্ষ চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে বড় সাফল্য: নগদ ১৫ লাখ টাকা ও সিরাপসহ গ্রেপ্তার ৩

সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি মুক্ত গণমাধ্যম নিশ্চিত করা হবে: উপদেষ্টা নাহিদ

  • আপডেট সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৮৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

সাগর রুনি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বিষয়টি নিয়ে নতুন করে তদন্ত করতে হবে। এক্ষেত্রে সহায়তা করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। রোববার (১৮ আগস্ট) সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

এ সময় স্বাধীন গণমাধ্যম কমিশনের প্রাথমিক পরিকল্পনা আছে বলেও জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, এর মাধ্যমে মুক্ত গণমাধ্যম নিশ্চিত করা হবে। সেন্সর বোর্ড পুনর্গঠন করা হবে। তবে, সেন্সর বোর্ড থাকবে কিনা তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

তথ্য উপদেষ্টা আরও বলেন, গণমাধ্যমে দলীয়করণ করা যাবে না। দলনিরপেক্ষভাবে কাজ করতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park