বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আওয়ামী নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে নেছারাবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস আওয়ামীলীগের সকল নৈরাজ্য এবং সহিংসতার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪ ত্রিশালে যুবলীগ নেতা শরীফ আহমেদ গ্রেফতার জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: ৩-০ গোলে বিজয়ী এইচএসসি প্রথম বর্ষ চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে বড় সাফল্য: নগদ ১৫ লাখ টাকা ও সিরাপসহ গ্রেপ্তার ৩

মামলার বিষয়ে সারাদেশের থানার ওসিদের জন্য নির্দেশনা

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা ও অন্য মামলায় আসামিদের প্রাথমিক তদন্তে সম্পৃক্ততা পাওয়া না গেলে তাদের নাম প্রত্যাহার করা হবে। এছাড়া সঠিক তথ্যপ্রমাণ ছাড়া এসব মামলায় কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীকে গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসান স্বাক্ষর করা এ সংক্রান্ত একটি চিঠি সারাদেশের থানার অফিসার ইনচার্জদের (ওসি) পাঠিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর বলছে, প্রাথমিক তদন্তে কোনো আসামির সম্পৃক্ততা না পাওয়া গেলে মামলা থেকে তার নাম প্রত্যাহার করা হবে। একইসঙ্গে সঠিক তথ্যপ্রমাণ ছাড়া এসব মামলায় কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীকে গ্রেপ্তার করা যাবে না।

চিঠিতে আরো বলা হয়, আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির প্রথম সভার সিদ্ধান্ত অনুযায়ী, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শাহাদত বরণকারী পরিবার বা সংক্ষুব্ধ ব্যক্তির বিভিন্ন আদালত বা থানায় দায়ের করা মামলায় সঠিক তথ্য প্রমাণ ছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীকে গ্রেপ্তার না করা।

পাশাপাশি গণঅভ্যুত্থান কেন্দ্রিক দায়ের করা হত্যাকাণ্ড ও অন্যান্য মামলায় তদন্তের পূর্বে কোনো কর্মকর্তা বা ব্যক্তির সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া না গেলে তাদের নাম প্রত্যাহারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park