সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে যোগদান করলেন নতুন ডিসি ও এসপি গোপালগঞ্জে নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার কুমিল্লায় ৭২ ঘণ্টার অভিযানে নিষিদ্ধ সংগঠনের ১১৯ সদস্যসহ আটক ৬১৭ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ দলের সক্রিয় নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, খোলা হলো জেলা কার্যালয়ের তালা রাজবাড়ী বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনীয় ফলাফল মধ্যরাতে ঘোষণা শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী অভিযানে মালিকানবিহীন ১৪৯ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার আশাশুনিতে টিকটক করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-১ জাহাজমারা ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় মো. ইউসুফ

পার্বতীপুরে মাদক বিরোধী অভিযান গ্রাম-গঞ্জে

  • আপডেট সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৯৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

পার্বতীপুরে আল ইনসাফ ইসলামী সংগঠনের আয়োজনে আজ ২৮ আগষ্ট সকাল ১১টায় মাদক বিরোধী অভিযানের একটি র‌্যালি বের করে উপজেলার গ্রাম-গঞ্জে। এই অভিযানের মুখ্য স্লোগান ছিল ”মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ-সুন্দর দেশ গড়ি” আবার ”মাদকে না বলি, সুস্থ্য জীবন গড়ি” জানা গেছে,র‌্যালিটি উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর সালন্দার সরদারপাড়া কাছারী দাখিল মাদ্রাসা থেকে ​সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ র‍্যালিটি অংশ নেন। এটি উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দার চাকলা পাড়া গ্রাম হতে বছিরবানিয়া বাজার হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে চাকলা বাজারে গিয়ে সমাপ্তি ঘটে। র‌্যালির আয়োজক পার্বতীপুর সাবেক সেনা সদস্য মতিউর রহমানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযানটি পরিচালিত হয়। মাদকের ভয়াল গ্রাস থেকে গ্রাম-গঞ্জের যুবসমাজ কে রক্ষা করার লক্ষ্যে ‘আল-ইনসাফ ইসলামী সংগঠন ও সেনা সদস্য মতিউর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাবেক সেনা সদস্য মতিউর রহমান। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, মাদক কে না বলি সোনার বাংলাদেশ গড়ি। আমরা গ্রামের মানুষ আমাদের গ্রামের ছেলেরা যেন মাদক মুক্ত রাখতে পারি। এই মর্মে আমাদের আজকের অভিযান। আমরা চাই, আমাদের মত সারা দেশে গ্রাম-গঞ্জে মাদক বিরোধী অভিযান পরিচালিত হউক, এমন প্রত্যয় ব্যক্তের আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park