
স্টাফ রিপোর্টার :
ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য শারদীয় দুর্গোৎসবের সর্বজনীন আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং মণ্ডপগুলোর সার্বিক খোঁজখবর নিতে বেরিয়ে পড়েন এ জেড এম রেজওয়ান হক বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। তিনি রাতের বেলায় পূজা মণ্ডপে বসে পুণ্যার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় করেন । তিনি পূজা মণ্ডপগুলোর নিশ্ছিদ্র নিরাপত্তা সুনিশ্চিত করা এবং পুণ্যার্থীদের নির্বিঘ্নে উৎসব উদযাপনের বার্তা পৌঁছে দিয়ে সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করেন । এ বছর পার্বতীপুর উপজেলায় ১৫০ টি পুজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে পূজা নিশ্চিত করতে ৯৮৪ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে এবং প্রতিটি মণ্ডপে সিসিটিভি স্থাপনের নির্দেশ দিয়েছে প্রশাসন। সরকারের পক্ষ থেকে প্রত্যেক মণ্ডপে ৬শ কেজি চাল বিতরণ করা হয়েছে, যা গত বছর ৫০০ কেজি ছিল। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ আইনশৃঙ্খলা সভা করা হয়েছে। এমপি মহোদয় বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। এই দুর্গাপূজা যেন কোনো অপশক্তি নষ্ট করতে না পারে, সেজন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক।” স্থানীয়রা এই আন্তরিক শুভেচ্ছা বিনিময় ও মণ্ডপ পরিদর্শনকে সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন বলে জানা গেছে।