শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা রাজনৈতিক উত্তেজনার পর টুঙ্গিপাড়ায় ফিরছে স্বস্তির পরিবেশ সালথায় স্প্রে দিয়ে কলা পাকানোর অভিযোগ, ইউএনওর অভিযানে দোকান রেখে পালালেন ব্যবসায়ী কালীগঞ্জে লকডাউনে নাশকতার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার নওগাঁয় আধুনিকায়নের পর নতুন রূপে কালিতলা পুলিশ ফাঁড়ির উদ্বোধন আমরাই গড়ব স্মার্ট কালীগঞ্জ’ স্লোগানে মেয়র প্রার্থী জহির হাসান মোহনের মতবিনিময় সভা জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্টের নাম-পরিচয় ও লোগো ব্যবহার করে প্রতারণা! সিলেটে কে এই রায়হান হোসেন.? আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১২ শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ দুস্থ রোগীদের মাঝে রোগী কল্যাণ সমিতির পুষ্টিকর খাদ্য ও স্যালাইন বিতরণ ন‌ওগাঁর বদলগাছি থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

সেপ্টেম্বর থেকে জরায়ুর ভ্যাক্সিন কার্যক্রম শুরু করবে সরকার

  • আপডেট সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আরও জোরদার করতে এখন থেকে সব উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে মানসিক স্বাস্থ্য সেবার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধের জন্য ভ্যাক্সিন দেয়াসহ স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এক ব্রিফিংয়ে এসব বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ স্বাস্থ্যসেবা কেন্দ্রে এখন থেকে ২৪ ঘণ্টা চিকিৎসক থাকবে। সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক স্বাস্থ্য সেবা সংক্রান্ত বুকলেট দেয়া হবে, যা ক্লাসরুমে পড়ানো হবে।

মন্ত্রী বলেন, জরায়ুর মুখের ক্যান্সারের জন্য আগামী সেপ্টেম্বর মাস থেকে এসপিবি ভ্যাক্সিন কার্যক্রম শুরু করবে সরকার। ব্রেস্ট ক্যান্সারের জন্য মেমোগ্রাফী মেশিন দেয়া হবে সব জেলা হাসপাতালে। ১০ থেকে ১৫ বছর বয়সী মেয়েদেরকে জরায়ু মুখের ক্যান্সারের জন্য ভ্যাক্সিন দেয়া হবে এক ডোজ করে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এখন করোনাভাইরাসের জন্য ফোর্থ ডোজ যে ভ্যাক্সিন দেয়া হচ্ছে সেটার সময়সীমা শেষ হয়ে যায়নি।

এটা যারা বলছে তারা গুজব সৃষ্টি করছে। ডব্লিউএইচও এর নির্দেশনায় ফাইজারের এই ভ্যাক্সিন এর সময় আরও একমাস রয়েছে।

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সারাদেশের ছয়টি জেলার ১৫ লাখ পরিবারকে বছরে ৫০ হাজার টাকা করে ওষুধসহ স্বাস্থ্যসেবা সংক্রান্ত সরঞ্জাম দেয়া হবে বলেও জানান মন্ত্রী। জেলাগুলো হলো মানিকগঞ্জ, লক্ষ্মীপুর, বরিশাল, বরগুনা, ঢাকা, কুড়িগ্রাম।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park