সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে গামছা’র প্রার্থী আল আমিন সরদার।

  • আপডেট সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৩৭১ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম:

আগামী ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। মনোনয়ন প্রত্যাশীদের ভিড় লক্ষণীয়। এদিকে মনোনয়ন ও আসন বিন্যাসে আসছে নতুন চমক।
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে কৃষক শ্রমিক জনতালীগের নতুন চিন্তা, নতুন শক্তি, নতুন রাজনীতি’র ধারায় (গামছা মার্কা) মনোনয়ন নিয়ে মাঠে আসছেন উদীয়মান, তৃণমূল থেকে উঠে আসা গামছা’র সৈনিক আল আমিন সরদার।
এম.এস সরদার ফেব্রিক্স এবং এম.এস ট্রান্সপোর্ট এর স্বত্বাধিকারী আল আমিন সরদার ইতিমধ্যে এলাকায় সাধারন মানুষের কাছে অনেক পরিচিতি ও সুনাম অর্জন করেছেন। তিনি কৃষক শ্রমিক জনতালীগের
একজন ত্যাগী, সৎ সংগঠক। তার নির্বাচনী এলাকায় বিনয়ী, ভদ্র, সদালাপী এবং একজন সৎ মানুষ হিসেবে আল আমিন সরদার ইতিমধ্যেই সমাদৃত হয়ে উঠেছেন।
নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন তিনি।
নির্বাচনের বিষয়ে আল আমিন বলেন, আমি এই প্রথমবার কৃষক শ্রমিক জনতালীগে’র মনোনয়ন পত্র ক্রয় এবং জমা প্রদান করলাম। বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) আমার সকল বিষয় বিবেচনা করে আমাকে মূল্যায়ন করলে জনগণ আগামী নির্বাচনে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে আমার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি করবে এবং এলাকার সকল শ্রেণী-পেশার মানুষ আমার বিজয়ে একজোট হয়ে কাজ করবে বলে আমি বিশ্বাস করি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park