রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজবাড়ীতে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ, বাধা দিতে গেলে হত্যার হুমকি সাতক্ষীরার তালায় মাছ চুরির অভিযোগে জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন ভিপি অমর কৃষ্ণ দাস শৈলকুপায় ভাইয়ের লাঠির আঘাতে ভাই নিহত ঝিনাইদহে বড় ভাইয়ের কোদালের কোপে ছোট ভাই নিহত শরণখোলায় বাওয়ালী, মৌয়ালী ও জেলে পরিবারের শিশুদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ ভারত থেকে নতুন ১৮টি বগি পার্বতীপুর হয়ে সৈয়দপুরে এখন রাজশাহী পলিটেকনিকে নতুন ছাত্রাবাস ও অডিটোরিয়াম নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর চার ভরি স্বর্ণালংকার ফেরত না দেওয়ার দাবি, নাতনিকে দেখতে গিয়েও হুমকির অভিযোগ

গোমস্তাপুরে অবৈধভাবে সার পরিবহন: ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা, ১৮ বস্তা টিএসপি জব্দ

  • আপডেট সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অবৈধভাবে সার পরিবহন এবং উপযুক্ত ক্রয়ের রসিদ প্রদর্শন করতে না পারায় এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পরিবহনকালে ১৮ বস্তা টিএসপি সার জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৪ হাজার ৩০০ টাকা।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের আক্কেলপুর এলাকায় গোমস্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদ এই বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা হাসান আতিকুর রহমান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আক্কেলপুর এলাকায় অবৈধভাবে সার পরিবহন করার সময় ইসমাইল (পিতা: আব্দুল মান্নান) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় সারের বৈধ কাগজপত্র ও ক্রয়ের রসিদ দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে জব্দকৃত ১৮ বস্তা টিএসপি সার উপসহকারী কৃষি কর্মকর্তা গানিউল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলামের জিম্মায় রাখা হয়। পরে জিম্মাদারগণ ওই এলাকায় উপস্থিত প্রান্তিক কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে সারগুলো আনুষ্ঠানিকভাবে বিক্রি করে দেন। বিক্রি বাবদ আদায় করা ২৪ হাজার ৩০০ টাকা সরকারি কোষাগারে জমা প্রদানের জন্য গ্রহণ করা হয়েছে।

কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন জানায়, বাজারে সারের কৃত্রিম সংকট রোধ, অবৈধ পরিবহন বন্ধ এবং সাধারণ কৃষকদের নিকট সরকার নির্ধারিত মূল্যে সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে এই ধরনের তদারকি ও তড়িৎ আইনি অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park