রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজবাড়ীতে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ, বাধা দিতে গেলে হত্যার হুমকি সাতক্ষীরার তালায় মাছ চুরির অভিযোগে জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন ভিপি অমর কৃষ্ণ দাস শৈলকুপায় ভাইয়ের লাঠির আঘাতে ভাই নিহত ঝিনাইদহে বড় ভাইয়ের কোদালের কোপে ছোট ভাই নিহত শরণখোলায় বাওয়ালী, মৌয়ালী ও জেলে পরিবারের শিশুদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ ভারত থেকে নতুন ১৮টি বগি পার্বতীপুর হয়ে সৈয়দপুরে এখন রাজশাহী পলিটেকনিকে নতুন ছাত্রাবাস ও অডিটোরিয়াম নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর চার ভরি স্বর্ণালংকার ফেরত না দেওয়ার দাবি, নাতনিকে দেখতে গিয়েও হুমকির অভিযোগ

শ্যামনগরে পারিবারিক বিরোধে কাকিকে কুপিয়ে হত্যা, আহত ২, আটক ভাতিজা

  • আপডেট সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পঠিত

শাহেদ আহমেদ,
সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে দা দিয়ে কুপিয়ে সুধা রানী মণ্ডল (৫৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভাতিজা রমেশ মণ্ডলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তের মা কমলা রানী মণ্ডল (৫০) ও চাচাতো ভাই সমীর কুমার মণ্ডল (২৮) আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রমেশ মণ্ডলকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রমেশ মণ্ডল দা দিয়ে তাঁর মা, চাচি ও চাচাতো ভাইয়ের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুধা রানী মণ্ডলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত সমীর কুমার মণ্ডলকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে, আহত কমলা রানী মণ্ডল শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহত সুধা রানী মণ্ডলের মরদেহ ওই হাসপাতালেই রাখা হয়েছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী অভিযুক্ত রমেশ মণ্ডলকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park