রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজবাড়ীতে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ, বাধা দিতে গেলে হত্যার হুমকি সাতক্ষীরার তালায় মাছ চুরির অভিযোগে জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন ভিপি অমর কৃষ্ণ দাস শৈলকুপায় ভাইয়ের লাঠির আঘাতে ভাই নিহত ঝিনাইদহে বড় ভাইয়ের কোদালের কোপে ছোট ভাই নিহত শরণখোলায় বাওয়ালী, মৌয়ালী ও জেলে পরিবারের শিশুদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ ভারত থেকে নতুন ১৮টি বগি পার্বতীপুর হয়ে সৈয়দপুরে এখন রাজশাহী পলিটেকনিকে নতুন ছাত্রাবাস ও অডিটোরিয়াম নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর চার ভরি স্বর্ণালংকার ফেরত না দেওয়ার দাবি, নাতনিকে দেখতে গিয়েও হুমকির অভিযোগ

আসন্ন ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ ফিরোজ নুন, শ্রমিক-কর্মীদের আস্থার প্রতীক‎ ‎

  • আপডেট সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পঠিত

‎
‎ত্রিশাল (ময়মনসিংহ)
প্রতিনিধি ইকবাল হোসেন

আসন্ন ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক ও ত্রিশাল উপজেলা শ্রমিক সংগ্রামী সভাপতি মোঃ ফিরোজ নুন। শ্রমিক-কর্মীদের অধিকার আদায়, সমস্যা সমাধান এবং তাদের পাশে থাকার প্রত্যয় নিয়ে তিনি এগিয়ে যেতে চান।
‎
‎দীর্ঘদিন ধরে শ্রমিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত মোঃ ফিরোজ নুনকে ঘিরে তাঁর অনুসারী ও কর্মী-সমর্থকদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। কর্মীদের সুখে-দুঃখে পাশে থাকা এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতির মধ্য দিয়ে তিনি নিজেকে কর্মীবান্ধব নেতা হিসেবে তুলে ধরছেন।
‎
‎মোঃ ফিরোজ নুনের বক্তব্য ও অঙ্গীকারের মূল লক্ষ্য হলো, উপজেলার যেকোনো পর্যায়ের কর্মী সমস্যায় পড়লে তাঁর পাশে দাঁড়ানো এবং সাধ্য অনুযায়ী সমাধানের উদ্যোগ নেওয়া। তিনি মনে করেন, একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব হলো সাধারণ মানুষের কথা শোনা, তাদের সমস্যা বোঝা এবং সাধ্যমতো সমাধানে কার্যকর ভূমিকা রাখা।
‎
‎স্থানীয় শ্রমিক-কর্মীদের প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, কর্মীদের ন্যায্য দাবি আদায় এবং এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
‎
‎মোঃ ফিরোজ নুনের প্রত্যাশা, মানুষের ভালোবাসা ও কর্মী-সমর্থকদের সহযোগিতা নিয়ে তিনি ত্রিশাল উপজেলার মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারবেন।
‎
‎জনগণের আস্থা অর্জন, কর্মীদের পাশে থাকা এবং সমস্যা সমাধানে আন্তরিক ভূমিকা রাখার অঙ্গীকারই এখন তাঁর এগিয়ে চলার মূল প্রত্যয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park