
মোঃ শামীম হাসান সুজন
বাগেরহাট জেলার শরণখোল উপজেলায় স্থানীয় সরকার বাজেট প্রণয়ন ও প্রয়োজনীয়তা বিষয়ে সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উত্তরণ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় টেকসই সমাধান নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাদেমুল ইসলাম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান খোকন উপস্থিতিতে এ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার আরাফাত হোসেনের সঞ্চালনায় প্রশিক্ষণ দেন প্রজেক্ট ইঞ্জিনিয়ার আবু ফেরদৌস তখন উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ দুলাল ফরাজী উপজেলা ১নং ধানসাগর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ফারুক হোসেন শিকদার মহিলা দলের সহ-সভাপতি পারভিন আক্তার ৩ নং রায়েন্দা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জিয়া মজিদ নেটওয়ার্ক কমিটির সদস্য পারভেজ হোসেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম হোসেন সুজন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের বাজেট প্রণয়ন ও প্রয়োজনীয়তা বিষয় সম্পর্কে আলোচনা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় টেকসই সমাধানে বিস্তারিত আলোচনা করা হয়।